الخط العربي

সৃজনশিল্প

ক্যালিগ্রাফি, রং-ক্যানভাস ও দেয়াল গ্রাফিতির মাধ্যমে শিল্পের সৌন্দর্য,
অনুভূতি ও ঐতিহ্যকে হৃদয়ে পৌঁছে দেওয়ার এক অনন্য শিল্পযাত্রা।

Arabic calligraphy painting. Composition نصر من الله وفتح قريب

― সৃজনশিল্প সম্পর্কে

শিল্পের সৌন্দর্য
হৃদয়ে পৌঁছে দেওয়া

সৃজনশিল্প হলো ক্যালিগ্রাফি, রং-ক্যানভাস, দেয়াল গ্রাফিতি ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে ওঠা একটি শিল্পভিত্তিক প্ল্যাটফর্ম; যেখানে শিল্পচর্চা, ক্যালিগ্রাফি শিক্ষা এবং নান্দনিক প্রকাশ একসাথে বিকশিত হয়।

আমার লক্ষ্য শুধু শিল্প সৃষ্টি নয়, বরং শিল্পের সৌন্দর্য, অনুভূতি এবং ঐতিহ্যকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া। এখানে নতুন ও অভিজ্ঞ শিল্পীরা একসাথে শিখতে, চর্চা করতে এবং নিজেদের সৃজনশীলতা প্রকাশ করতে পারে।
0 +

শিক্ষার্থী

0 +

আর্টওয়ার্ক

0 +

প্রজেক্ট

0 +

বছরের অভিজ্ঞতা

― আমার যাত্রা

শিল্পের পথে
এক দীর্ঘ পথচলা


শুরু থেকে

শিল্পের প্রতি প্রথম আগ্রহ

ছোটবেলা থেকেই আর্ট এবং আরবি ক্যালিগ্রাফির প্রতি এক অন্যরকম আগ্রহ ও ভালোবাসা ছিল। শিক্ষাজীবনের ব্যস্ততার কারণে সেই ভালোবাসাকে নিয়মিতভাবে সময় দেওয়া সম্ভব হয়নি — কিন্তু স্বপ্ন কখনো মরেনি।

২০২০

নতুন শিল্পযাত্রার সূচনা

২০২০ সাল থেকে আরবি ক্যালিগ্রাফির সাথে গভীরভাবে যুক্ত হওয়ার মাধ্যমে শুরু হয় এক নতুন শিল্পযাত্রা। ধাপে ধাপে চর্চা, পরিশ্রম ও অভিজ্ঞতার মাধ্যমে এগিয়ে চলা শুরু হয়।

২০২২

প্রথম জাতীয় স্বীকৃতি

শৈল্পিক কওমী আয়োজিত আউটডোর আর্ট ক্যাম্পে দ্বিতীয় স্থান অর্জন — এটি ছিল শিল্পকর্মের প্রথম বড় স্বীকৃতি এবং আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

২০২৩

কক্সবাজার আর্ট ক্যাম্পে প্রথম স্থান

শৈল্পিক কওমী কক্সবাজার আউটডোর আর্ট ক্যাম্পে প্রথম স্থান অর্জন। বাংলাদেশের অন্যতম বৃহৎ আরবি দেয়াল গ্রাফিতি “القوه في الوحده” প্রজেক্টে সদস্য হিসেবে কাজ করার সুযোগ।

২০২৪

আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি

Youth Opportunity আয়োজিত গাজা শিশুদের সহযোগিতার আর্ট কম্পিটিশনে ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত। জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন স্থানে দেয়াল গ্রাফিতি কার্যক্রমে অংশগ্রহণ।

এখন

সৃজনশিল্প — একটি পরিপূর্ণ প্ল্যাটফর্ম

২০০+ শিক্ষার্থীকে ক্যালিগ্রাফি শিক্ষা প্রদান, ৩০০+ আর্টওয়ার্ক তৈরি এবং দেশি-বিদেশি ১০+ ক্যালিগ্রাফি প্রজেক্ট সম্পন্নের মাধ্যমে সৃজনশিল্প আজ একটি বিশ্বস্ত শিল্পভিত্তিক প্ল্যাটফর্ম।

― আমি কি কি করি

সেবা ও শিল্পকর্ম

আরবি ক্যালিগ্রাফির সমৃদ্ধ ঐতিহ্য থেকে আধুনিক ডিজিটাল ডিজাইন পর্যন্ত — সব
ধরনের শিল্পসেবা এক ছাদের নিচে।
Arabic calligraphy painting. Composition: اللهم بارك لنا في حياتنا

আরবি ক্যালিগ্রাফি পেইন্টিং

ক্যানভাসে হাতে তৈরি আরবি ক্যালিগ্রাফি পেইন্টিং। ওয়াটারকালার ও অ্যাবস্ট্রাক্ট স্টাইলে অনন্য শিল্পকর্ম।

Arabic calligraphy painting. couple name calligraphy Painted on canvas with acrylic colors. size 24×24 inch. round Canvas

কাস্টম নাম ক্যালিগ্রাফি

ব্যক্তিগত নাম বা কাপল নামের কাস্টম ক্যালিগ্রাফি — উপহার ও স্মরণীয় মুহূর্তের জন্য আদর্শ।

Arabic logo design

আরবি লোগো ডিজাইন

ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের জন্য পেশাদার আরবি ক্যালিগ্রাফি লোগো ডিজাইন।

Arabic calligraphy painting. composition : نصر من الله وفتح قريب Painted on canvas with acrylic colors. size: 22×22 inch.

অনলাইন ক্যালিগ্রাফি কোর্স

শুরু থেকে উন্নত স্তর পর্যন্ত অনলাইনে ক্যালিগ্রাফি শেখার সুযোগ — যেকোনো স্থান থেকে যেকোনো সময়।

srijanshilpa

অফলাইন ওয়ার্কশপ

সরাসরি হাতে-কলমে ক্যালিগ্রাফি শেখার জন্য অফলাইন কর্মশালা ও ওয়ার্কশপ আয়োজন।

srijanshilpa

মেন্টরিং ও গাইডলাইন

ক্যালিগ্রাফি শিক্ষার্থীদের ব্যক্তিগত মেন্টরিং, গাইডলাইন প্রদান এবং দক্ষতা উন্নয়নে সহায়তা।

― আমার অর্জন

পুরস্কার ও
স্বীকৃতি

الإنجاز

৩০০+

আর্টওয়ার্ক তৈরি

২০০+

শিক্ষার্থীকে প্রশিক্ষণ

১০+

জাতীয় প্রদর্শনীতে অংশগ্রহণ

২০২২ — দ্বিতীয় স্থান

শৈল্পিক কওমী আউটডোর আর্ট ক্যাম্পে দ্বিতীয় স্থান অর্জন।

২০২৩ — প্রথম স্থান

শৈল্পিক কওমী কক্সবাজার আউটডোর আর্ট ক্যাম্পে প্রথম স্থান অর্জন।

২০২৪ — দ্বিতীয় স্থান

শৈল্পিক কওমী আয়োজিত আরেকটি আউটডোর প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান।

বৃহৎ দেয়াল গ্রাফিতি প্রজেক্ট

"القوه في الوحده" — বাংলাদেশের অন্যতম বৃহৎ আরবি দেয়াল গ্রাফিতি প্রজেক্টে অংশগ্রহণ।

২০২৪ — আন্তর্জাতিক ফাইনালিস্ট

Youth Opportunity আয়োজিত গাজা শিশুদের সহযোগিতার আর্ট কম্পিটিশনে ফাইনালিস্ট।

জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন স্থানে দেয়াল গ্রাফিতি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ।

― শিক্ষা ও প্রশিক্ষণ

ক্যালিগ্রাফি কোর্স

বিগিনার ক্যালিগ্রাফি কোর্স

একদম শুরু থেকে আরবি ক্যালিগ্রাফি শিখুন। কলম ধরা থেকে শুরু করে বেসিক অক্ষর গঠন পর্যন্ত সবকিছু।

  • আরবি ফন্ট পরিচিতি ও গঠন
  • কালি কলমের সঠিক ব্যবহার
  • যুক্তাক্ষর এবং কম্পোজিশন
  • সুলুস, সুনবুলী, উইসাম, আহনাফ স্টাইল
  • বেসিক কালার মিক্সিং
  • সার্টিফিকেট প্রদান

অ্যাডভান্সড ক্যালিগ্রাফি মাস্টারক্লাস

পেশাদার মানের ক্যালিগ্রাফিস্ট হওয়ার জন্য বিস্তারিত প্রশিক্ষণ। থুলুথ, দিওয়ানি ও অ্যাবস্ট্রাক্ট ক্যালিগ্রাফি শিখুন।

  • সুলুস, আহনাফ, সুনবুলি স্টাইল
  • ক্রিয়েটিভ কম্পোজিশন মেকিং
  • ওয়াটার কালার ক্যালিগ্রাফি
  • এক্রেলিক কালার ক্যালিগ্রাফি
  • অ্যাবস্ট্রাক্ট ক্যালিগ্রাফি পেইন্টিং
  • গ্রাভিটি প্রজেক্ট
  • কাস্টমস প্রজেক্ট ও পোর্টফোলিও
  • হেড টু হেড মেন্টরিং

ورشة العمل

বেসিক টু অ্যাডভান্স ক্যালিগ্রাফি কোর্স -এর রেজিস্ট্রেশন চলছে!

  • কোর্স ফি ১৯৯৯ টাকা
  • প্রথম ব্যাচের জন্য মাত্র ৪৯৯ টাকা!
  • অর্থাৎ, সরাসরি ১৫০০ টাকা ডিসকাউন্ট!

প্রথম ব্যাচের অফার সীমিত সময়ের জন্য।
সিট সীমিত, তাই দেরি না করে এখনই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

حلمي

― গ্যালারি ​

শিল্প দিয়ে
হৃদয় জয়

আমি বিশ্বাস করি, শিল্প মানুষের মনন, অনুভূতি এবং আত্মাকে সুন্দর করে তোলে।

সৃজনশিল্পের স্বপ্ন হলো এমন একটি সৃজনশীল কমিউনিটি তৈরি করা, যেখানে শিল্পপ্রেমীরা একসাথে শিখবে, চর্চা করবে এবং আরবি ক্যালিগ্রাফির ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবে।

আমি চাই ঘরে ঘরে সুস্থ, নান্দনিক ও অর্থবহ শিল্পচর্চা পৌঁছে যাক এবং ক্যালিগ্রাফি হয়ে উঠুক সৌন্দর্য, সংস্কৃতি ও আত্মিক অনুভূতির এক অনন্য মাধ্যম।

― যোগাযোগ ​

কথা বলুন
আমার সাথে

কাস্টম অর্ডার, কোর্স ভর্তি, ওয়ার্কশপ বা যেকোনো প্রশ্নের জন্য নিচের মাধ্যমে যোগাযোগ করুন।

تواصل معنا